Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৮ জেলে আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:15:54 pm, Friday, 9 June 2023
  • 253 বার

বাগেরহাট প্রতিনিধি:সুন্দরবনে সকল প্রকার বনজীবি ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা অমান্য করে মাছ ধরার সময় ১৮ জেলেকে আটক করেছে বনবিভাগ। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত ৭টি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়। বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের সরারখাল ও চান্দেশ্বর টহল ফাঁড়ির কাতলেশ্বর খাল থেকে নৌকাসহ এসব জেলেদের আটক করা হয়। আটক জেলেদের নাম এখনো জানা যায়নি। তবে এদের বাড়ি পাথরঘাটা উপজেলায় বলে জানিয়েছে বনবিভাগ।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মাহাবুব হাসান জানান, সুন্দরবনের চরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ মজুমদারের নেতৃত্বে স্মার্ট প্রেট্রোলিং দলের বনরক্ষীরা নিয়মিত টহলকালে বনের সরারখাল ও কাতলেশ্বর খাল থেকে ৭টি নৌকাসহ ১৮ জেলেকে আটক করেন। সুন্দরবনের মৎস্য প্রজাতির প্রজননের জন্য দুই মাসের নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞার মধ্যে অসাধু জেলেরা প্রবেশ করেন বনে।

তিনি আরও জানান, দুর্গম সুন্দরবনে মোবাইল নেটওয়ার্ক স্বাভাকি না থাকায় আটক জেলেদের নামসহ বিস্তারিত পরিচয় জানা যায়নি। এদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।

উল্ল্যেখ্য, গত ১ জুন থেকে সুন্দরবনের জীব বৈচিত্র্য বৃদ্ধিতে ৩ মাসের নিষেধাজ্ঞা জারি করে বনবিভাগ। বনবিভাগ আরও জানিয়েছে এই নিষেধাজ্ঞা সফল করতে সুন্দরবনে টহল জেরাদার করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৮ জেলে আটক

আপডেট টাইম : 07:15:54 pm, Friday, 9 June 2023