Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে কোল্ড স্টোরেজ কোম্পানীকে জরিমানা

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:47:15 pm, Monday, 25 September 2023
  • 304 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি এবং মূল্য তালিকা না থাকার অপরাধে একটি কোল্ড স্টোরেজ কোম্পানীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার( ২৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট মুনিগঞ্জ হাড়িখালী এলাকায় বাগেরহাট চেম্বার অব কর্মাসের সভাপতি শেখ লিয়াকত হোসেন লিটনের মালিকানাধীন বি,ই কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে ৫০০০ টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, বাগেরহাটের বি,ই কোল্ড স্টোরেজ এন্ড এগ্রো প্রসেসিং লিঃ এ মূল্য তালিকা না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রী করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৫হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠান পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

তিনি আরো জানান, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি এবং বাগেরহাট জেলা পুলিশের সার্বিক সহায়তায় নিয়মিত প্রতিনিয়ত বিভিন্ন প্রতিষ্ঠানে মনিটরিং করা হয়। জনগনের মাঝে জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকতে সকল ব্যবসায়ীকে আহবান জানানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে কোল্ড স্টোরেজ কোম্পানীকে জরিমানা

আপডেট টাইম : 05:47:15 pm, Monday, 25 September 2023