Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে গভীর রাতে জুয়ার আসরে অভিযান, ৫ জুয়াড়ি আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:50:43 pm, Monday, 25 September 2023
  • 151 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের শরণখোলা উপজেলায় গভীর রাতে জুয়ার আসরে হানা দিয়ে বহিরাগত পাঁচজন জুয়াড়িকে আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা।এ সময় জুয়ার আসর থেকে নগদ টাকা, মোবাইল ফোন, গাঁজা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- পার্শ্ববর্তী মোড়লগঞ্জ উপজেলার ভাষানদল গ্রামের বিপুল মিস্ত্রি (৪৫), ধানসাগর গ্রামের সুমন (২৫), বাদুরতলা গ্রামের কবির শেখ (৫৩), কাঠালতলা গ্রামের জামাল শেখ (৬২) ও শরণখোলা উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের সিরাজুল আকন (৬০)।এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট আদালতে চালান দেয়া হয়েছে।রবিবার দিবাগত রাত ১২টার দিকে শরণখোলা উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে এ পাঁচ জুয়াড়িকে আটক করা হয়।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্য রাতে পশ্চিম রাজৈর গ্রামে দীর্ঘদিন ধরে চলা একটি জুয়ার আসরে অভিযান চালানো হয়। এ সময় পাঁচজন জুয়াড়িকে আটক করতে পারলেও কয়েকজন জুয়াড়ি পালিয়ে যায়।

আটক জুয়াড়িদের কবল থেকে নগদ সাড়ে ১৩ হাজার টাকা, ১০০ সৌদি রিয়াল, জুয়া খেলার তাস, ১০টি মোবাইল ফোন ও গাঁজা জব্দ করা হয়েছে। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন বলেন, গ্রেফতারকৃত জুয়াড়িদের সোমবার বেলা ১১টার দিকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে গভীর রাতে জুয়ার আসরে অভিযান, ৫ জুয়াড়ি আটক

আপডেট টাইম : 05:50:43 pm, Monday, 25 September 2023