Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
রেলপথ উদ্বোধন করলেন দুই দেশের প্রধানমন্ত্রী

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ও খুলনা মোংলা রেলপথ উদ্বোধন

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:11:07 pm, Wednesday, 1 November 2023
  • 182 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের রামপালে অবস্থিত কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ও নবনির্মিত খুলনা-মোংলা রেলপথ ভার্চুয়ালী উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার(০১ নভেম্বর) বেলা ১১টায় ভার্চুয়ালী এই দুই মেগা প্রকল্পের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের(বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, গত মঙ্গলবার (২৪ অক্টোবর) বিদ্যুৎ কেদ্রের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছিলো। এসময় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। আজ বুধবার(১ নভেম্বর) মোংলা- খুলনা নতুন নির্মিত রেল পথের ভ্যাচুয়ালী উদ্ধোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। এসময় ভার্চুয়ালী রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উদ্ধোধন করা হয়েছে। এখন থেকে নিয়মিত বিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিট বিদ্যুৎ উৎপাদন করবে।
বিআইএফপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আকরাম উল্লাহ বলেন, মৈত্রী প্রকল্প বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব ও দৃঢ় বন্ধনের প্রতীক। দেশ-বিদেশের কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষজ্ঞদের প্রচেষ্টায় আমরা দ্বিতীয় ইউনিটের কাজ সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।
দ্বিতীয় ইউনিট আজ ভার্চুয়ালী উদ্ধোধন এর আগে ২০২২ সালের ১৭ ডিসেম্বর এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে যায়। এরপর কয়েক দফা বন্ধ হলেও বর্তমানে কেন্দ্রটির প্রথম ইউনিট চালু রয়েছে। দুই ইউনিট মিলে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট।
বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (পাকশী) শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, খুলনা মোংলা রেলপথের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের আগে আমরা পরীক্ষামূলক ভাবে ট্রেন চালিয়েছি।
এদিকে জনগুরুত্বপূর্ন দুই মেগা প্রকল্প উদ্বোধন করায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। এর ফলে দক্ষিনাঞ্চলের অর্থনীতিতে আমুল পরিবর্তন আসবে। বিপুল পরিমান মানুষের কর্মসংস্থান হবে বলে ধারণা করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রেলপথ উদ্বোধন করলেন দুই দেশের প্রধানমন্ত্রী

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ও খুলনা মোংলা রেলপথ উদ্বোধন

আপডেট টাইম : 03:11:07 pm, Wednesday, 1 November 2023