Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বিজয় শোভাযাত্রার মধ্য দিয়ে শেখ তন্ময়ের নির্বাচনী প্রচারণা শুরু

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:16:12 pm, Wednesday, 20 December 2023
  • 186 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বিজয় শোভাযাত্রার মধ্য দিয়ে বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময়ের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে শহরের রেলরোড চত্বর থেকে শেখ তন্ময়ের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় রেলরোড চত্বরে এসে শোভাযাত্রাটি শেষ হয়।

এর আগে রেলরোড চত্বরে বিজয় সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন, সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময়। এসময়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন, সাধারন সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সম্পাদক খান হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকি, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য শেখ তন্ময় বলেন, বিএনপি জামায়াত নির্বাচনে অংশগ্রহন না করে ষড়যন্ত্র করে যাচ্ছে। কোনভাবেই তাদের কোন অপচেষ্টা সফল হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা সুসংগঠিত। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তারা মাঠে রয়েছে। গনজোয়ারের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে।

বিজয় শোভাযাত্রা ও সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন। নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। পরে সন্ধ্যায় কচুয়া উপজেলায় বিজয় শোভাযাত্রায় অংশগ্রহন করেন শেখ তন্ময়।

এদিকে জেলার অন্য তিনটি আসনেও আওয়ামী লীগের প্রার্থী ও তাদের সমর্থকরা প্রচার-প্রচারণা করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিজয় শোভাযাত্রার মধ্য দিয়ে শেখ তন্ময়ের নির্বাচনী প্রচারণা শুরু

আপডেট টাইম : 04:16:12 pm, Wednesday, 20 December 2023