Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

স্ত্রী সহবাসে অস্বীকার করলে ডিভোর্স দিতে পারবেন স্বামী

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:36:43 am, Saturday, 13 January 2024
  • 244 বার

আমার ডেক্স:বিবাহ বিচ্ছেদ নিয়ে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করেছে ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্ট। এক রায়ে বলা হয়েছে, যদি কোনো স্ত্রী বিয়ের পূর্ণতা দিতে অস্বীকার করে বা স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে অস্বীকার করেন তাহলে তা মানসিক নিষ্ঠুরতার সমান। আর কোনো স্বামী যদি এমন পরিস্থিতির ভিক্টিম হন তবে তিনি বিবাহ আইনের অধীনে তার স্ত্রীকে ডিভোর্স দিতে পারবেন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, এ রায়ের মধ্য দিয়ে সহবাসে অস্বীকৃতি জানানোকে ডিভোর্সের বৈধ কারণ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। হাইকোর্টের বিচারপতি শীল নাগু এবং বিনয় সরফের ডিভিশন বেঞ্চ এ রায় দেন। সম্প্রতি তাদের কাছে একটি মামলা গিয়েছিল যেখানে একটি দম্পতির মধ্যে এই সংকট দেখা দিয়েছিল। মামলার বয়ান অনুযায়ী, ওই দম্পতির বিয়ে হয়েছিল ২০০৬ সালের ১২ই জুলাই। কিন্তু বিয়ের পর স্ত্রী অব্যাহতভাবে স্বামীর সঙ্গে যৌন সম্পর্ক করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এরপরই ওই ব্যক্তি বিবাহবিচ্ছেদ চেয়ে পারিবারিক আদালতে মামলা করেন।

কিন্তু, সেই আবেদন খারিজ করে দিয়েছিল ফ্যামিলি কোর্ট। আদালতের বক্তব্য ছিল এভাবে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করা যায় না। পরে ফ্যামিলি কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মধ্যপ্রদেশ হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি।

সেই সংক্রান্ত মামলায় ডিভিশন বেঞ্চ উল্লেখ করেছেন, আমরা মনে করি কোনো শারীরিক অক্ষমতা বা বৈধ কারণ ছাড়াই একতরফাভাবে যৌন সঙ্গম করতে অস্বীকার করা মানসিক নিষ্ঠুরতার সমান হতে পারে। এই বলে ২০১৪ সালের ফ্যামিলি কোর্টের রায় বাতিল করেন হাইকোর্ট। ডিভিশন বেঞ্চ ফ্যামিলি কোর্টের রায়ের ভুল ধরিয়ে দিয়েছে।

আদালত আরও উল্লেখ করেছেন, ওই নারী যা করেছেন তা অবশ্যই মানসিক নিষ্ঠুরতার সমান। তাই পারিবারিক আদালতের রায় বাতিল করে তা বাতিল করা হয়েছে। এই মামলায় স্বামী আদালতে হাজির হয়েছিলেন। যদিও স্ত্রীর পক্ষে কেউ আদালতে হাজির হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্ত্রী সহবাসে অস্বীকার করলে ডিভোর্স দিতে পারবেন স্বামী

আপডেট টাইম : 02:36:43 am, Saturday, 13 January 2024