Dhaka , Wednesday, 4 November 2026
শিরোনাম :
মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

দুই তরুণীকে দফায় দফায় ধর্ষণ, আরেক আসামি গ্রেপ্তার

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:49:49 pm, Wednesday, 17 January 2024
  • 179 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুই তরুণীকে আটক রেখে দফায় দফায় ধর্ষণ ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ নিয়ে ওই মামলায় দুই জনকে গ্রেপ্তার করা হলো। মঙ্গলবার গভীর রাতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম মেহেদী হাসান (২০)। তিনি ফকিরহাট উপজেলার জাড়িয়া গ্রামের বাসিন্দা। এর আগে শাকিল সরদার নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি বাগেরহাট জেলা কারাগারে বন্দি।

বুধবার র‌্যাব খুলনা-৬ এর পক্ষ থেকে জানানো হয়, দুই তরুণীকে আটক রেখে ধষর্ণের ঘটনায় র‌্যাব-৬ এর সদস্যরা ছায়া তদন্ত শুরু করে। পরে মেহেদীকে গ্রেপ্তার করে।

র‌্যাবের আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে ফকিরহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে রোববার রাতে ফকিরহাট থানা পুলিশ অভিযান চালিয়ে ফকিরহাট উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল সরদারকে গ্রেপ্তার করে। পুলিশ সোমবার তাকে বাগেরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে বিচারক জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শনিবার দিবাগত রাতে ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকার দুই তরুণীকে আটকে দুই দফা ধর্ষণ করে শাকিল ও মেহেদী।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল সরদারকে দল থেকে বহিষ্কার করেছে ফকিরহাট উপজেলা ছাত্রলীগ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা

দুই তরুণীকে দফায় দফায় ধর্ষণ, আরেক আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : 05:49:49 pm, Wednesday, 17 January 2024