Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে আড়াই মণ গাজা, ১৫শ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:35:40 am, Friday, 16 February 2024
  • 180 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে ৯৪ কেজি গাজা, ১৫শ পিস ইয়াবা ও ৩৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার জেলার ফকিরহাট উপজেলার লখপুর এলাকার একটি ভাড়াবাড়ি থেকে মাদকসহ এদের আটক করা হয়।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলেন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকার মোঃ ফয়সাল হোসেন (২৩) এবং সোহেল রানা (২৬)। কিছুদিন আগে তারা লখপুর এলাকায় বিথি বেগম নামের এক নারীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকা শুরু করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, আটক দুই মাদক ব্যবসায়ী বড় প্যাকেটে রাখা গাজা ছোট ছোট প্যাকেট করছিলেন। আটকদের কক্ষ থেকে ৯৪ কেজি গাজা, ১হাজার ৫২০ পিস ইয়াবা ও ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আসামী করে ফকিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।অবশিষ্ট একজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে আড়াই মণ গাজা, ১৫শ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট টাইম : 12:35:40 am, Friday, 16 February 2024