বাগেরহাট প্রতিনিধি:একেএম শহিদুর রহমানকে র্যাবের অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাবের) এর মহাপরিচালক করায় বাগেরহাটে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ আগষ্ট) জুম্মাবাদ বাগেরহাট খান জাহান (রহঃ) দরগাহ মসজিদে ঠিকাদার কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধায়নে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এর আগে গত ৮ আগস্ট র্যাবের অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাবের) এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহন করেন একেএম শহিদুর রহমান। তিনি অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ’র স্থলাভিষিক্ত হয়েছেন।
এ কে এম শহিদুর রহমান ১৯৯১ সালে বিসিএস ১২তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তার দীর্ঘ চাকুরি জীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি পুলিশ সুপার (এসপি) হিসেবে নোয়াখালী, বাগেরহাট, শরীয়তপুর এবং উপ-পুলিশ কমিশনার হিসেবে ডিএমপি ঢাকা ও সিএমপি চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পুলিশ কমিশনার হিসেবে সিএমপি চট্টগ্রামে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স এবং পুলিশ টেলিকম রাজারবাগ ঢাকায় দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশে অসামান্য অবদান এবং অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি প্রেসিডেন্ট পুলিশ মেডেল’ (পিপিএম) পদকে ভূষিত হন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন খান জাহান (রহঃ) দরগাহ মসজিদের খতিব মওলানা খালিদ হোসাইন। মিলাদ ও দোয়া শেষে সহস্রাধিক মুসল্লীদের মাঝে তাবারক বিতরন করা হয়।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
শহিদুর রহমানকে র্যাবের মহাপরিচালক করায় বাগেরহাটে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
-
Md.Liton - আপডেট টাইম : 05:49:55 pm, Friday, 9 August 2024
- 158 বার
জনপ্রিয় সংবাদ












