Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে চেয়ারম্যানের পাঠাগার থেকে বিদেশী মদের বোতল ও ইয়াবা উদ্ধার

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:01:38 pm, Monday, 19 August 2024
  • 137 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ ফকিরের অফিস থেকে বিদেশী মদের বোতল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। রবিবার (১৮ আগস্ট) বিকেলে ইউনিয়নের চাকশ্রী বাজারে বঙ্গবন্ধু গণ পাঠাগার থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। এসময়, কয়েক বোতল মদ ও ২৮ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট, এক বোতল কেরু মদ, হাফ বোতল বিদেশী মদসহ গাজা সেবনের সরঞ্জাম জব্দ করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, অভিযান চালিয়ে বিদেশী মদের দুটি বোতল এবং কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, চেয়ারম্যানের সংশ্লিষ্টতা থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ২০২০ সালের মাঝামাঝি সময়ে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে চাকশ্রী বাজার এলাকায় বঙ্গবন্ধু গণ পাঠাগার তৈরি করেন চেয়ারম্যান আব্দুলল্লাহ ফকির। পরে ২৯ আগস্ট খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক পাঠাগারটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে নিজের অফিস হিসেবে পাঠাগারটিকে ব্যবহার করতেন চেয়ারম্যান আব্দুল্লাহ ফকির।
তবে এ বিষয়ে কথা বলার জন্য ফোন করলে চেয়ারম্যান আব্দুল্লাহ ফকির ফোন রিসিভ করেননি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে চেয়ারম্যানের পাঠাগার থেকে বিদেশী মদের বোতল ও ইয়াবা উদ্ধার

আপডেট টাইম : 12:01:38 pm, Monday, 19 August 2024