নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে পল্লী বিদ্যুৎ সমিতির ব্ল্যাক আউট কর্মসূচিতে জেলার সাড়ে চার লক্ষ গ্রাহক বিদ্যুৎ বিহীন রয়েছে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ৯টি উপজেলায় বিদ্যুৎ বন্ধ করে রাখে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা। পল্লী বিদ্যুৎ সমিতির পাঁচজন জেনারেল ম্যানেজারকে চাকরিচ্যুত এবং সমিতির ১০ সদস্যকে গ্রেপ্তারের প্রতিবাদে বø্যাক আউট কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হয় বলে জানিয়েছেন সমিতির কর্মকর্তারা।
এতে চরম ভোগান্তিতে পড়েন জেলার সাড়ে চার লক্ষ গ্রহাক। গ্রহাকরা বলছেন জীবন ধারণের জন্য প্রয়োজনীয় বিদ্যুতের মত গুরুত্বপূর্ণ উপাদান এভাবে বন্ধ করে রাখা কোন ভাবেই ঠিক না। কারও দাবি দাওয়া থাকলে আলোচনা সাপেক্ষে সমাধান করা উচিত। আমরা টাকা দিয়ে বিদ্যুৎ ব্যবহার করি। আমরা কেন ভোগান্তির শিকার হব বলে আক্ষেপ প্রকাশ করে শেখ রুস্তম আলী নামের এক গ্রাহক।
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম পারভেজ আলম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছিলাম। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম দায়িত্ব নিয়েছেন। তিনি বলেছেন পল্লী বিদ্যুতের বিষয়টি তিনি দায়িত্বসহকারে দেখবেন। সমাধঅনের আশ্বাস দিয়েছেন। এজন্য আমরা বিদ্যুৎ চালু করেছি। অল্প সময়ের মধ্যে জেলার সকল গ্রাহক বিদ্যুৎ পাবেন বলে জানান তিনি।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে পল্লী বিদ্যুৎ সমিতির ব্ল্যাক আউট কর্মসূচিতে বিদ্যুৎ বিহীণ সাড়ে চার লক্ষ গ্রাহক
-
Md.Liton - আপডেট টাইম : 06:11:48 pm, Thursday, 17 October 2024
- 108 বার
জনপ্রিয় সংবাদ












