Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে চারুসহ ১৪ জেলে আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:16:43 pm, Tuesday, 1 July 2025
  • 81 বার

শরণখোলা প্রতিনিধি:পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ি এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া ধরতে গিয়ে চারুসহ ১৪ জন জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্ট টিম-২। সোমবার (৩০ জুন) পরিচালিত অভিযানে নাকজোড়া ও মাইটারভারানি খাল থেকে তাদের আটক করা হয়। এ সময় আটটি ডিঙ্গি নৌকাও জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদার জানান, সুন্দরবনে প্রবেশ এবং মাছ ধরা কার্যক্রম তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলেও অভিযুক্ত জেলেরা নিষিদ্ধ কাঁকড়া ধরার ফাঁদ (চারু) নিয়ে বনাঞ্চলে প্রবেশ করেন। অভিযানে মোট ১৮০টি চারু এবং আটটি নৌকা জব্দ করা হয়। আটক জেলেরা মোংলা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক (এ.সি.এফ) দীপন চন্দ্র দাস জানান, বন আইনে মামলা দিয়ে আটক ১৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে চারুসহ ১৪ জেলে আটক

আপডেট টাইম : 08:16:43 pm, Tuesday, 1 July 2025