Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৮জন

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:25:11 pm, Monday, 28 July 2025
  • 122 বার

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট সদর উপজেলার রাহাতের মোড় এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটজনকে আটক করেছে সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বাগেরহাট সদর আর্মি ক্যাম্পের একটি টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় একটি বাড়ি থেকে আটজনকে আটক করে সেনাবাহিনী। আটককৃতদের কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম গাঁজা, ৫টি এক্সপেন্ডেবল ব্যাটন, ২টি চাইনিজ কুড়াল, ১টি ছুরি, ১টি রামদা, ২টি ককটেল, ৪টি ভুয়া আইডি কার্ড, ৩টি খালি পিস্তলের কার্তুজ, ১২টি মোবাইল ফোন এবং ৪টি লাইটার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে এসকে সুমনের নেতৃত্বে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

আটককৃত ব্যাক্তিরা হচ্ছে, বাগেরহাট সদর উপজেলার বেমারতা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের এস কে আলমের ছেলে এসকে সুমন, কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র মোঃ জাহিদুল ইসলাম, সদর উপজেলার হুমায়ুন কোবির মুরাদের ছেলে মোঃ হৃদয় মল্লিক, নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের মাহাবুব শেখের ছেলে মোঃ জাকারিয়া হোসেন, কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের শাহজান শেখের ছেলে মোহাম্মদ অভি, সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের হাসেম আলী শেখ এর ছেলে শেখ মুফাসসিল হোসেন, কচুয়া উপজেলার বারইখালী গ্রামের চিত্তরঞ্জন সাহার ছেলে সবুজ কুমার সাহা ও সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত আশরাফ আলীর মেয়ে রিক্তা আক্তার। এসকে সুমন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি ।

জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী বলেন, আটক সুমন শ্রমিক সংগঠনের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি সব বিভিন্ন অপকর্ম চালাচ্ছিল, সে শ্রমিক দলের কোন সদস্য নয়।

আটককৃতদের এবং উদ্ধারকৃত সকল আলামত বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে এসকে সুমনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আই-শৃঙ্খলা বাহিনী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৮জন

আপডেট টাইম : 04:25:11 pm, Monday, 28 July 2025