Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে দুই গ্রুপের বিরোধ, জেলা বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে নিষ্পত্তি

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:55:42 pm, Monday, 11 August 2025
  • 318 বার

সবুর রানা,বাগেরহাট:বাগেরহাট জেলার রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নে বিএনপির বিবাদমান দুই গ্রুপের মধ্যে বিরোধ নিস্পত্তি করেছে বাগেরহাট জেলা বিএনপি নেতৃবৃন্দ। সোমবার (১১ আগস্ট) সকালে মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা ও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের সকল নেতাকর্মীদের উপস্থিতিতে এই বিরোধ নিষ্পত্তি হয়। আসন্ন ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দু দফায় ব্যাপক সংঘর্ষে ৩০ জনের অধিক আহত হয়। স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং দলের মধ্যে বিশৃঙ্খলা ঠেকাতে জেলা নেতৃবৃন্দ উদ্যোগী হয়ে এ বিরোধ মীমাংসার আয়োজন করে।

এর আগে ২ আগষ্ট রাতে ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রার্থী আব্দুল আলীম ও তার সমর্থকেরা অপর গ্রুপের সাধারণ সম্পাদক প্রার্থী শামীম হাসান পলকসহ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহতরা বাগেরহাট সদর হাসপাতালে ভর্তিসহ স্থানীয় সেবা কেন্দ্রে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনার প্রতিবাদে ৩ আগস্ট বিকেলে সন্ন্যাসী বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দেয় শামীম হাসান পলকের সমর্থকেরা।

মানববন্ধন শুরুর প্রাক্কালে উভয় গ্রুপের মধ্যে বাক বিতান্ডার এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। শুরু হয় ইট ছোড়াছুড়ি। ঘটনাস্থলে উপস্থিত রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উভয়পক্ষকে শান্ত রাখার চেষ্টা করেও ব্যর্থ হন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। বিক্ষুব্ধ জনতা বাজারের অন্তত ২০টি দোকান ভাঙচুর করে। পরে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েনের ফলে উভয়পক্ষ শান্ত হয়।
বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলে বাগেরহাট জেলা বিএনপি নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়। বিষয়টি খোঁজখবর নিয়ে উভয় পক্ষের সাথে আলাপ-আলোচনা করে বিরোধ নিষ্পত্তির জন্য সোমবার দিন ধার্য করা হয়। সোমবার সকালে সকল নেতৃবৃন্দ মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদে হাজির হন এবং উভয় পক্ষের মধ্যে বিরোধ মীমাংসায় সহায়তা করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, খাদেম নিয়ামুল নাসির আলাপ, লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক আসাদউদ্দৌলা জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান খান সবুজ, মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপি নেতা হাওলাদার জাহিদুল ইসলাম, আব্দুল আলিম, অ্যাডভোকেট হুমায়ুন কবির, সাজাহারুল ইসলাম সাজু, শামীম হাসান পলক, মেহেদী হাসান মিঠুসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে দুই গ্রুপের বিরোধ, জেলা বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে নিষ্পত্তি

আপডেট টাইম : 07:55:42 pm, Monday, 11 August 2025