Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ শুরু

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:47:31 pm, Monday, 18 August 2025
  • 147 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টায় বাগেরহাট উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। এর আগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিগণ।

পরে বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।

এসময় আরও বক্তব্য দেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারি, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সাদ্দাম হোসেন প্রমুখ। সভায় বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক মৎস্য চাষী ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দেশে দিন দিন মাছের চাষ বৃদ্ধি পাচ্ছে। দেশে বর্তমানে ৫০ লাখ মেট্রিক টনের বেশি মাছ উৎপাদন হচ্ছে। যা বাংলাদেশের মানুষের চাহিদার তুলনায় অনেক বেশি। বিশেষ করে বাগেরহাটে দেশের সব থেকে বেশি গলদা চিংড়ি উৎপাদন হয়। যা এই এলাকার মানুষের জীবন মানের উন্নয়ন করেছে। অন্যদিকে বাগদা উৎপাদনে তৃতীয় জেলা বাগেরহাট।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ শুরু

আপডেট টাইম : 07:47:31 pm, Monday, 18 August 2025