Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:06:02 pm, Tuesday, 2 September 2025
  • 153 বার

বাগেরহাট প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির দ্বিতীয় দিনে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়া দিঘিতে মাছের পোনা অবমুক্ত করেছে বাগেরহাট জেলা বিএনপি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঘোড়া দিঘিতে মাছের পোনা অবমুক্ত করেন জেলা বিএনপির সাবেক সভাপতি, সমন্বয়ক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক এম এ সালাম।

এ সময় এম এ সালাম বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে দুর্ভিক্ষমুক্ত ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা। দেশ থেকে বেকারত্ব দূর করা এবং অর্থনৈতিকভাবে এ দেশকে মজবুত করা। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে এদেশের কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন ও মৎস্য সেক্টরে উন্নতি করেছেন। এর ধারাবাহিকতায় আজ আমরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক ঘোড়া দিঘিতে মাছের পোনা অবমুক্ত করলাম। এই মাছ বড় হলে ষাট গম্বুজ মসজিদের কাছে আসবে।

তিনি বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার এ দেশে গণতন্ত্র ফিরে পেয়েছি। তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশের মানুষ মুক্ত, আমরা মুক্তভাবে দেশের সাধারণ জনগণকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পেরেছি। আমরা জনগণকে নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করে যাব।

এ সময় উপস্থিত ছিলেন- বাগেরহাট জেলা বিএনপির সদস্যসচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শমশের আলী মোহন, জেলা বিএনপির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক,মাহাবুবুর রহমান টুটুল,সিরাজুল ইসলাম সিরাজসহ জেলার নেতারা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপির আয়োজনে বুধবার (৩ সেপ্টেম্বর) জেলার সব উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালি হবে।

৪ সেপ্টেম্বর সরকারি পিসি কলেজে সকাল ১০টায়, মহিলা কলেজে সকাল সাড়ে ১০টায়, খানজাহান আলী কলেজে বেলা ১১টায় এবং শহররক্ষা বাঁধে দুপুর ১২টায় বৃক্ষরোপন করা হবে। পরে বিকেলে সরকারি পিসি কলেজ মাঠে জিয়া আন্তঃস্কুল বালক এবং খালেদা জিয়া আন্তঃস্কুল বালিকা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফুটবল ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ফুটবল ফাইনাল প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং স্বাধীনতা উদ্যানে সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা বিএনপি।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টায় জেলা বিএনপি কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের মধ্য দিয়ে ৭ দিনব্যাপী কর্মসুচি শেষ হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

আপডেট টাইম : 06:06:02 pm, Tuesday, 2 September 2025