Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
সোম, মঙ্গল ও বুধবার হরতাল, মহাসড়ক অবরোধ

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহালের দাবিতে জেলা-উপজেলায় সরকারি অফিসে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:39:17 pm, Sunday, 14 September 2025
  • 208 বার

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলার চারটি আসন বহালের দাবিতে জেলা-উপজেলা, নির্বাচন অফিসসহ সব সরকারি অফিসে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করেছে বিএনপি জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বৃষ্টি উপে¶া করে নেতাকর্মীরা জেলা সদরে জেলা প্রশাসকের কার্যলয় ও নির্বাচন অফিসসহ সব সরকারি অফিস ঘেরাও করে প্রধান ফটকে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করে অফিসগুলোর দাপ্তরিক কর্মকান্ড বন্ধ করে দেয়। এসময়ে তারা বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিসহ আগামী কাল সোমবার জেলাজুড়ে সকল-সন্ধ্যা পূর্ণ দিবস হরতাল, মঙ্গল ও বুধবার দুইদিন অর্ধদিবস হরতাল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালনের পক্ষে নানা শ্লোগান দেয় অবস্থান ধর্মঘটকারীরা। এই বিক্ষোভ ও অবস্থান ও ধর্মঘট কর্মসূচি জেলা শহরে বাগেরহাট ছাড়াও জেলার ৯টি উপজেলায়ও একইভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, নির্বাচন অফিসসহ সব সরকারি অফিসের সামনে অবস্থান নেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এই কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহালের দাবিতে  জেলা-উপজেলায় সরকারি অফিসে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট
বাগেরহাট শহরে সরকারি বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট চলাকালে ান্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. শেখ ওয়াহিদুজ্জামান দীপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুন নাসির আলাপ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, জেলা জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, নির্বাচন কমিশন জেলার চারটি সংসদীয় আসন থেকে একটি কমানোসহ সীমানা পরিবর্তনে বাগেরহাটবাসী কোনো ভাবেই মেনে নেবে না। এদাবি আদায়ে আগামী কাল আগামী কাল সোমবার জেলাজুড়ে সকল-সন্ধ্যা পূর্ণ দিবস হরতাল, মঙ্গল ও বুধবার জেলাজুড়ে দুইদিন অর্ধদিবস হরতাল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে। এরমধ্যে সংসদীয় আসন পূর্ণবহালের দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। এবিষয়টি নিয়ে অচিরেই উচ্চ আদালতে রিটও করা হবে।

নির্বাচন কমিশনের প্রকাশিত এই চুড়ান্ত গেজেটে বাগেরহাট- ২ সদর আসনটি কেটে বাগেরহাট- ১ ও বাগেরহাট-৩ আসনের সাথে যুক্ত করাসহ ৩টি আসনের সাথে নতুন-নতুন উপজেলাকে সংযুক্ত করে দেয়া হয়। চুড়ান্ত গেজেটে বাগেরহাট- ১ (বাগেরহাট সদর-চিতলমারী- মোল্লাহাট ), বাগেরহাট- ২ (ফকিরহাট-রামপাল-মোংলা ) ও বাগেরহাট- ৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা) সংসদীয় আসন করা হয়েছে। ¯^াধীনতার পর থেকে বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনের সীমানা সীমানা ছিল বাগেরহাট- ১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট), বাগেরহাট- ২ (বাগেরহাট সদর-কচুয়া), বাগেরহাট- ৩ (রামপাল-মোংলা) ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সোম, মঙ্গল ও বুধবার হরতাল, মহাসড়ক অবরোধ

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহালের দাবিতে জেলা-উপজেলায় সরকারি অফিসে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট

আপডেট টাইম : 04:39:17 pm, Sunday, 14 September 2025