Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাঘের তাড়া খেয়ে নদী সাঁতরে লোকালয়ে সুন্দরবনের দুই চিতা হরিণ

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:01:19 pm, Saturday, 27 September 2025
  • 64 বার

মোংলা প্রতিনিধি:বাঘের তাড়া খেয়ে পশুর নদী সাঁতরে লোকালয়ে চলে এসেছে সুন্দরবনের দুইটি চিতা হরিণ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে হরিণ দুটিকে দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয় স্থানীয়রা।

তাজুল ইসলাম নামে স্থানীয় এক যুবক বলেন, সকাল বেলা মোংলা চিলা ইউনিয়নের সিন্দুর তলা নামক স্থানে স্থানীয়রা হরিণ দুটিকে দেখতে পায়। নদীর পাড়ে মোংলা বন্দরের ভরাটকৃত বালুর উপরে হরিণ দুটি হাঁটাহাঁটি করছিল। হরিণ দুটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেওয়া হয়। হরিণ দুটিকে এক নজর দেখতে সেখানে ছিল স্থানীয়দের উপচে পড়া ভিড়।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কোবির বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে হরিণ দুটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের বেলা বাঘের তাড়া খেয়ে হরিণ দুটি নদীতে ঝাঁপিয়ে পড়ে নদী সাঁতরে লোকালয়ে চলে গিয়েছিল। স্থানীয়দের সহায়তায় বনকর্মীরা হরিণ দুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। হরিণ দুটি সুস্থ রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাঘের তাড়া খেয়ে নদী সাঁতরে লোকালয়ে সুন্দরবনের দুই চিতা হরিণ

আপডেট টাইম : 06:01:19 pm, Saturday, 27 September 2025