Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে রিমান্ডের আসামির মৃত্যু

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:27:59 pm, Friday, 26 September 2025
  • 55 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে চিকিৎসাধীন অবস্থায় মোজাফফর (২৬) নামের এক রিমান্ডের আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টায় জেলা ২৫০ শয্যা জেলা হাসপাতালে তার মৃত্যু হয়। সুরতহাল ও আইনগত প্রক্রিয়া শেষে এই আসামির ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। মৃত মোজাফফর (২৬) বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভাগা এলাকার ওহাবের ছেলে।

পুলিশ জানায়, গেল ১৮ সেপ্টেম্বর রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি সন্দেহে মোজাফফরসহ চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। পরে ওইদিনই তাকে চুরির মামলায় আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

পরে পুলিশের আবেদনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আসামিদের একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। সদর থানায় রিমান্ডে থাকা অবস্থায় শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়লে অন্য আসামিরা পুলিশকে জানায়। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ মোজাফফরকে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে দুপুর ১২টা পর্যন্ত মৃত মোজাফফরের কোন স্বজনকে পাওয়া যায়নি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস কে সোহেলুর রহমান বলেন, সকালে দায়িত্বরত চিকিৎসক পুলিশের নিয়ে আসা রোগীকে চিকিৎসা সেবা দেন। ইসিজি করে দেখা যায় তার গুরুত্বর হার্টএ্যাটাক হয়েছে। এ কারণে তাকে খুলনায় স্থানান্তর করতে বলা হয়েছিল। কিন্তু এর মধ্যেই সকাল ৮টার দিকে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, রিমান্ডের আসামি মোজাফফরের নামে চারটি মামলা রয়েছে। সকালে অসুস্থ হয়ে পড়লে পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসেছেন, সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে রিমান্ডের আসামির মৃত্যু

আপডেট টাইম : 06:27:59 pm, Friday, 26 September 2025