Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সুন্দরবনের খালের কুমির টেনে নিয়ে গেলো সুব্রত জেলেকে

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:45:20 pm, Wednesday, 1 October 2025
  • 111 বার

মোংলা প্রতিনিধি:সুন্দরবনের করমজলের খালে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ রয়েছে সুব্রত মণ্ডল (৩২) নামের এক জেলে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি কুমিরের আক্রমণের শিকার হন।

নিখোঁজ সুব্রত দাকোপ উপজেলার ঢাংমারি গ্রামের কুমুদ মণ্ডলের ছেলে। তার সন্ধানে সেখানে অভিযান চালাচ্ছে বন বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার সকালে সুন্দরবনে কাঁকড়া ধরতে যান জেলে সুব্রত মণ্ডল। কাঁকড়া ধরে ফেরার পথে বিকেল সাড়ে ৩টার দিকে সাঁতরে করমজল খাল পার হচ্ছিলেন তিনি। তখন একটি কুমির তার ওপর আক্রমণ চালিয়ে কামড়ে ধরে পানিতে ডুব দেয়। সঙ্গে থাকা জেলে সোহেল বিশ্বাস, জুয়েল সরদার, জয় সরকার ও স্বপন বিশ্বাস কুমিরের মুখ থেকে সুব্রতকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে তারা বন বিভাগ ও সুব্রতের পরিবারকে খবর দেন। এরপর খবর পেয়ে বন বিভাগ ও সুব্রতের পরিবারসহ গ্রামবাসী লাশের সন্ধানে তল্লাশি চালান।

তল্লাশি দলে থাকা ইস্রাফিল বয়াতি বলেন, ‘সন্ধ্যার আগ মুহূর্তে আমরা দেখেছি, কুমিরের মুখে রয়েছে সুব্রত। তবে সুব্রতকে খায়নি কুমিরটি, মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে কুমিরটি ভাসছে। আমরা ঘটনাস্থলে রয়েছি, রাত হয়ে যাওয়ায় আলোর ব্যবস্থা করছি। আর এখন ভাটা হচ্ছে। ভাটায় খালের পানি নামায় আমরা খালে নেমে তল্লাশি চালাচ্ছি।’

ইস্রাফিল বয়াতি আরও বলেন, সে কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতো। বন বিভাগের কাছ থেকে কাঁকড়া ধরার পাস নিয়ে সুন্দরবনে গিয়েছিল সুব্রত। তার পরিবার যেন বন বিভাগের কাছ থেকে সহযোগিতা পায়, আমরা সেই দাবি জানাই।’

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘যেসব জেলে পাস নিয়ে বনে গিয়ে বাঘ এবং কুমিরের আক্রমণের শিকার হয়ে প্রাণ হারান তাদের সরকারি অনুদান দেওয়া হয়। পাস ছাড়া কেউ নিহত হলে তাদের সহায়তা প্রদান করা হয় না।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সুন্দরবনের খালের কুমির টেনে নিয়ে গেলো সুব্রত জেলেকে

আপডেট টাইম : 05:45:20 pm, Wednesday, 1 October 2025