Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:47:47 pm, Saturday, 21 February 2026
  • 78 বার

মোংলা প্রতিনিধি: মোংলা বন্দর পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (২১ ফেব্রুয়ারী) সকালে তিনি মোংলা বন্দর অডিটোরিয়ামে বন্দরের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান এবং সড়ক ও জনপথ বিভাগ এবং রেলপথ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা, মোংলা বন্দর কর্তৃপক্ষ, প্রশাসন এবং পুলিশবিভাগসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন মোংলা বন্দরকে নিয়ে সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। এই বন্দরকে ব্যবসায়িক বন্দর হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে এ অঞ্চলের মানুষের জীবন মান এবং কর্মসংস্থানের ব্যাপক উন্নয়ন হবে।

আগামী ছয় মাসের ভিতরে এই বন্দরের ব্যবস্থাপনার আমূল পরিবর্তন হবে। মোংলা বন্দর ঢাকার খুব কাছাকাছি হওয়ায় ব্যবসায়ীদের জন্য এই বন্ধুর খুবই গুরুত্বপূর্ণ। এই বন্দরের শতভাগ সক্ষমতা কাজে লাগালে পরিপূর্ণ সফল সামুদ্রিক বন্দর হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে। প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এই বন্দরটি আমরা একটি আধুনিক বন্দর হিসেবে রূপান্তরিত করব।

এছাড়া ঐ অঞ্চলের সড়ক পথ, নৌ-পথ, রেল পথ এবং মোংলা নদীর উপরে ব্রিজ সহ যে সকল উন্নয়নমূলক কাজের প্রয়োজন রয়েছে তা অগ্রাধিকার পাবে বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর

আপডেট টাইম : 04:47:47 pm, Saturday, 21 February 2026