Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে পিসি কলেজ ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:18:15 pm, Sunday, 15 March 2026
  • 87 বার

বাগেরহাট প্রতিনিধিঃবিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ও সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাগেরহাট সরকারি পিসি কলেজ ছাত্রদল। রবিবার (১৫ মার্চ) বাগেরহাট সরকারি পিসিকলেজ খেলার মাঠে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বেল্লাল শেখের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

৫০০ জনের জন্য আয়োজিত ইফতার মাহফিলে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের অংশগ্রহণে কলেজ মাঠ আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়।
এসময় ছাত্রদল পিসি কলেজ শাখার সভাপতি বিল্লাল শেখ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ছাত্রদল প্রতিষ্ঠা করেছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাত্রদলকে সবসময় মাতৃস্নেহে আগলে রেখেছিলেন। তাদের স্নেহের ছায়াতলে ও দিকনির্দেশনায় ছাত্রদল দক্ষিণ এশিয়ার বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে। তাদের দেখানো পথে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদল এগিয়ে যাচ্ছে। কিন্তু তারা আজ আমাদের মাঝে নেই, তাই মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট দোয়াকরি, আপনি তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”

এসময় আরও উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব শেখ মুজাফফর রহমান আলম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সুনু,সহ-সভাপতি এস এম রাজ,জেলা সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা, যুগ্ন সাধারন সম্পাদক মাহমুদুর রহমান মান্না, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ,সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেলসহ নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে পিসি কলেজ ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : 09:18:15 pm, Sunday, 15 March 2026