বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের রামপাল সরকারি কলেজের প্রভাষক কাজী ফারজানা মুন্নীকে সভাপতি ও শরণখোলা সরকারি কলেজের প্রভাষক মো. আলীম আল-রেজা শোভনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের বাগেরহাটে সরকারি কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। রবিবার সকালে বাগেরহাট খানজাহান আলী কলেজের শিক্ষক মিলনায়তন কক্ষে মতবিনিময় সভায় সর্বসম্মত ভাবে এই কমিটি গঠন করা হয়েছে। কচুয়া সরকারি মহিলা কলেজের প্রভাষক মো. বনী আমিনের সভাপতিত্বে ও শরণখোলা সরকারি কলেজের প্রভাষক মো. আলীম আল-রেজা শোভননের সঞ্চালনায় বাগেরহাট জেলা সরকারি কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠনের মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু-সাইদ মো. আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সরকারি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রওশানুল কাওসার। সভায় জেলার ৯টি উপজেলার সরকারি কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে সরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি মুন্নী, সাধারণ সম্পাদক শোভন
-
Md.Liton - আপডেট টাইম : 07:45:28 pm, Monday, 27 April 2026
- 70 বার
Tag :
জনপ্রিয় সংবাদ












