বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে চিতলমারী,কচুয়া ও মোরেলগঞ্জে উপজেলা ছাত্রদল। বুধবার (১৩ মে) বিকেলে আয়োজিত এ মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি চিতলমারী, কচুয়া ও মোরেলগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা নতুন কমিটির প্রতি সমর্থন জানিয়ে নানা স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
মিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির-এর প্রতি ধন্যবাদ ও শুভেচ্ছা প্রকাশ করেন নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাগেরহাট জেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায় এবং সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তিৃত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে চিতলমারী, কচুয়া ও মোরেলগঞ্জে আনন্দ মিছিল
-
Md.Liton - আপডেট টাইম : 08:38:33 pm, Wednesday, 13 May 2026
- 113 বার
জনপ্রিয় সংবাদ












