Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ১১ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:14:51 pm, Saturday, 23 May 2026
  • 35 বার

ফকিরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাটে ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলার ছোট বাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামি শওকত শেখ (৪১) পলাতক রয়েছে। সে ওই এলাকার মৃত জালাল শেখের ছেলে।

​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা পেশায় একজন দরিদ্র ভ্যানচালক। প্রতিদিনের মতো গত ১৮ মে সকাল আনুমানিক ১০টার দিকে শিশুটি বাড়ির সামনে রাস্তার ওপর রাখা বাবার ভ্যানগাড়িটি পরিষ্কার করছিল। এ সময় বখাটে শওকত শেখ পেছন থেকে শিশুটিকে জাপটে ধরে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন চালায়। শিশুটির চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে এলে অভিযুক্ত শওকত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​এ ঘটনায় সামাজিক নানা প্রতিবন্ধকতা পেরিয়ে গত শুক্রবার (২২ মে) রাতে শিশুটির বাবা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-১৫, তারিখ: ২২/০৫/২০২৬ইং) দায়ের করেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শওকত শেখ এলাকায় একজন চিহ্নিত বখাটে। সে দীর্ঘদিন ধরে স্কুলগামী ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,​ ১১ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত আসামি শওকত শেখ সম্প্রতি একটি মাদক মামলা থেকে জামিনে ছাড়া পেয়েই এই জঘন্য অপরাধটি ঘটিয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ১১ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

আপডেট টাইম : 06:14:51 pm, Saturday, 23 May 2026