Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
সংবাদ সম্মেলন

আসন্ন বাজেটে উপকূলের জন্য বিশেষ বরাদ্দের দাবি ক্লাইমেট অ্যাকশন ফোরামের

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:29:14 pm, Sunday, 24 May 2026
  • 69 বার

বাগেরহাট প্রতিনিধিঃজলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা রক্ষায় আসন্ন জাতীয় বাজেটে পৃথক ও পর্যাপ্ত বরাদ্দের দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন ক্লাইমেট অ্যাকশন ফোরাম। সংবাদ সম্মেলনে উপকূলীয় এলাকার জলবায়ু সংকট, পরিবেশগত ঝুঁকি ও মানুষের জীবন-জীবিকার নানা দিক তুলে ধরে ২১ দফা দাবি উপস্থাপন করা হয়। একই সঙ্গে উপকূল রক্ষায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা নেয়ার আহ্বানও জানিয়েছে সংগঠনটি। রবিবার(২৪ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।
 আসন্ন বাজেটে উপকূলের জন্য বিশেষ বরাদ্দের দাবি ক্লাইমেট অ্যাকশন ফোরামের
সংবাদ সম্মেলনে উপকূলীয় এলাকার জলবায়ু সংকট, পরিবেশগত ঝুঁকি ও মানুষের জীবন-জীবিকার নানা দিক তুলে ধরে ২১ দফা দাবি উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুস সালাম। স্বাগত বক্তব্য দেন ক্লাইমেট অ্যাকশন ফোরামের সদস্য সচিব শেখ আসাদ । এ সময় সংগঠনের টিম রিডার শারমীন আরা লীনা, ফোরামের সদস্য সৈয়দ শওকত হোসেন, নারগীস আক্তার ইভা, ইসরাত জাহান উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, দেশের উপকূলীয় অঞ্চল এখন জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক সংকটের মুখে রয়েছে। বিশেষ করে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, বরগুনা ও পটুয়াখালীর মতো জেলাগুলো ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি, পানি সংকট ও ভূমি ক্ষয়ের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। উপকূল রক্ষায় দ্রুত ‘উপকূল উন্নয়ন বোর্ড’ গঠন, উপকূলকে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা, জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ নিশ্চিত, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদী ও খাল খনন, নিরাপদ পানির স্থায়ী ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণের দাবি জানানো হয়। পাশাপাশি সুন্দরবন রক্ষায় কার্যকর উদ্যোগ নেয়ার কথাও বলা হয়।
এছাড়া উপকূলীয় মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বাড়ানো, দুর্যোগ সহনশীল আবাসন নির্মাণ, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র সংস্কার, উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলা, স্বাস্থ্যসেবা জোরদার এবং সমুদ্রগামী জেলেদের জন্য জীবনবীমা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন লিডার্সের অ্যাডভোকেসি ও সক্ষমতা উন্নয়ন কর্মকর্তা বিপাশা অধিকারী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সংবাদ সম্মেলন

আসন্ন বাজেটে উপকূলের জন্য বিশেষ বরাদ্দের দাবি ক্লাইমেট অ্যাকশন ফোরামের

আপডেট টাইম : 05:29:14 pm, Sunday, 24 May 2026