Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:35:36 pm, Saturday, 6 June 2026
  • 83 বার

বাগেরহাট প্রতিনিধি: ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশে বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে শহরের নুর মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় নূর মসজিদ এর সামনে এসে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করেন। এ সময় তারা প্রিয় দলের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং ফুটবল প্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন বয়সের মানুষ, বিশেষ করে তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আয়োজক তাসকিন আহমেদ জানান, বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার ঐতিহ্য ও সাফল্যের প্রতি ভালোবাসা থেকেই এই আয়োজন করা হয়েছে। তারা বলেন, ফুটবল কেবল একটি খেলা নয়, এটি মানুষের মধ্যে সম্প্রীতি ও আনন্দের বন্ধন তৈরি করে। তাই দলীয় সমর্থনের পাশাপাশি খেলাধুলার ইতিবাচক চর্চা ছড়িয়ে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য।
মিছিলে অংশ নেওয়া কয়েকজন সমর্থক বলেন, প্রিয় দলকে উৎসাহিত করতে এবং নিজেদের ভালোবাসা প্রকাশ করতেই তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। মিছিলকে কেন্দ্র করে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

আপডেট টাইম : 12:35:36 pm, Saturday, 6 June 2026