Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:13:14 pm, Tuesday, 9 June 2026
  • 55 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ছবি দিয়ে ‘আপত্তিকর’ পোস্ট করার অভিযোগে শেখ রসুল ওরফে রফিকুল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। রসুল বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে।

কচুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে শেখ রসুলকে আদালতে তোলে পুলিশ।

বাগেরহাট আদালত পুলিশের পরিদর্শক মো. মুজিবুর রহমান বলেন, আসামিকে বাগেরহাট আমলি আদালত-৯ এর বিচারক জেবুন্নেছার আদালতে তোলা হয়। প্রাথমিক শুনানি শেষে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সকালে বলেন, ঢাকার মিরপুরের রামিসা হত্যাকাণ্ডের দু-দিন পরে কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের শেখ রসুল ওরফে রফিকুল তার ফেইসবুক আইডি থেকে জাইমা রহমানের ছবি দিয়ে একটি পোস্ট করেন। যাতে লেখা হয় ‘আগামীকাল যদি জাইমা রহমান ধর্ষিত হয় তুমি রাগ করবা’। অপর একটি ফেসবুক আইডি থেকে পাওয়া ওই পোস্ট ডাউনলোড করে নিজের আইডিতে প্রচার করে ছিল রফিকুল।

কচুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে আব্দুস সালাম নামের এক ব্যক্তির দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : 01:13:14 pm, Tuesday, 9 June 2026