Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা, বিএনপি নেতা গুরুতর আহত

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:39:21 pm, Wednesday, 10 June 2026
  • 94 বার

​বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নে এক নৃশংস হামলার ঘটনায় ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়লকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই হামলায় ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়লকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
​গতকাল ১০ জুন (২০২৬) বুধবার রাত আনুমানিক ১০টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল মোটরসাইকেল যোগে ব্যবসার উদ্দেশ্যে বারুইপাড়া থেকে ফকিরহাটের দিকে রওনা হন। পথিমধ্যে তারা বারুইপাড়া ইউনিয়নের আরপাড়া গ্রামে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে বাদল মোড়লকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এবং আব্দুল্লাহ মোড়লকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।
​পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রুত ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আব্দুল্লাহ মোড়লের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাগেরহাটে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা, বিএনপি নেতা গুরুতর আহত

​পুলিশ জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকে অভিযান শুরু হয়েছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

​তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ:
এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা, গভীর ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম। এক শোকবার্তায় তিনি নিহত বাদল মোড়লের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে তিনি এই ঘটনার পেছনে থাকা দুষ্কৃতিকারীদের অবিলম্বে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা, বিএনপি নেতা গুরুতর আহত

আপডেট টাইম : 01:39:21 pm, Wednesday, 10 June 2026