Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটের মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:31:18 pm, Saturday, 4 July 2026
  • 33 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় পারিবারিক সম্পত্তি ও চলাচলের পথ নিয়ে বিরোধ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে হামিমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তাঁর সৎ ভাই মোহাম্মদ আরাফাত সিকদার। শনিবার (৪ জুলাই) বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ আরাফাত সিকদার অভিযোগ করেন, তাঁর বাবা মরহুম সিকদার বাদশা মিয়া জীবদ্দশায় তিনটি পরিবারের সদস্যদের মধ্যে সম্পত্তি সুষ্ঠুভাবে বণ্টন করে দিয়েছিলেন। কিন্তু বাবা মারা যাওয়ার কয়েক বছর পর থেকেই তাঁর সৎ বোন উম্মে হামিমা পারিবারিক সম্পত্তি ও চলাচলের পথ নিয়ে বিরোধ সৃষ্টি করেন। তিনি অভিযোগ করেন, তাঁদের জমির ওপর দিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণের চেষ্টা, চলাচলের পথ সংকুচিত করা এবং তাঁদের ভোগদখলকৃত জমি দখলের চেষ্টা করা হচ্ছে। এসব বিষয়ে প্রতিবাদ করায় তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে গ্রেপ্তার করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, প্রধান শিক্ষিকা উম্মে হামিমা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, পারিবারিক সম্পত্তি দখল এবং আত্মীয়দের সম্পদ আত্মসাতের অভিযোগ তুলে তিনি দুদকসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থার মাধ্যমে তাঁর আয়-সম্পদের উৎস ও অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার, ভবিষ্যতে হয়রানি বন্ধ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা উম্মে হামিমা। তিনি বলেন, নিজের দীর্ঘদিনের সঞ্চয় ও স্বামীর দেওয়া অর্থ দিয়ে তিনি বাড়ি নির্মাণ করেছেন। এছাড়া আপন ভাই ও সৎ বোনদের কাছ থেকে বৈধভাবে সম্পত্তি ক্রয় করেছেন। কিন্তু এরপর থেকেই কয়েকজন সৎ ভাই তাঁর চলাচলের পথ বন্ধ করে দিয়ে বিভিন্নভাবে হয়রানি করছেন। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। নিজের নিরাপত্তার স্বার্থে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি আরও দাবি করেন, তিনি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। একটি পক্ষ পরিকল্পিতভাবে তাঁর সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করে তাঁকে পৈতৃক বাড়ি ছাড়তে বাধ্য করার চেষ্টা করছে। তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : 06:31:18 pm, Saturday, 4 July 2026