Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সুন্দরবনে হরিণ ধরার ফাঁদসহ ৪ শিকারি আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:21:50 pm, Saturday, 4 July 2026
  • 33 বার

মোংলা প্রতিনিধি:সুন্দরবনে হরিণ ধরার ফাঁদ পাতার সময় চার শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। শনিবার (৪ জুলাই) ভোরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগামারী খাল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে হরিণ ধরার অসংখ্য ফাঁদ ও কাঁকড়া জব্দ করে বনরক্ষীরা।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা জানান, বন প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে গভীর রাতে সুন্দরবনের মৃগামারী খাল সংলগ্ন এলাকায় হরিণ শিকারের চেষ্টা করে চার শিকারি। এ সময় বন বিভাগের টহল দল তাদের আটক করে।

আটক শিকারিরা হলেন, মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের মৃত হাবিব হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদার (৪৫), একই গ্রামের কাদের খানের ছেলে আতাউর খান (৫০), আলতাফ জমাদ্দারের ছেলে মোজাম জমাদ্দার (৩৩) এবং মৃত হাই জমাদ্দারের ছেলে রুহুল জমাদ্দার (৩৫)।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে হরিণ শিকার করে আসছিল ফরিদ হাওলাদার ওরফে টাকু ফরিদ। এমন অভিযোগের ভিত্তিতে কয়েক দিনের নিয়মিত টহলের পর চিহ্নিত ওই হরিণ শিকারিদের আটক করে বন বিভাগ। আটক হরিণ শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের শেষে শনিবার তাদের বাগেরহাট আদালতে পাঠিয়েছে বন বিভাগ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সুন্দরবনে হরিণ ধরার ফাঁদসহ ৪ শিকারি আটক

আপডেট টাইম : 07:21:50 pm, Saturday, 4 July 2026