Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

অদ্ভুত কারণে বিশ্বকাপ ফাইনাল দেখতে যাবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:18:56 pm, Friday, 17 July 2026
  • 73 বার

আমার ডেক্স:টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের মাধ্যমে ইতিহাস গড়ার হাতছানি দিচ্ছে আর্জেন্টিনাকে। অবিশ্বাস্য কামব্যাকের গল্প লিখে লিওনেল মেসিরা আরেকটি ফাইনাল খেলতে নামছে। তবে টুর্নামেন্টে আর্জেন্টিনার কোনো ম্যাচেই মাঠে দেখা যায়নি প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে। এমনকি তিনি ফাইনাল দেখতেও মাঠে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যার নেপথ্যে রয়েছে একাধিক ‘কুসংস্কার’।

আগামী রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে আর্জেন্টিনা ও স্পেন। কিন্তু নিজ দেশের ম্যাচ নিজের বাসভবন থেকেই দেখার সিদ্ধান্ত নিয়েছেন আলবিসেলেস্তে প্রেসিডেন্ট। চলতি আসরে মেসিদের গত সাতটি ম্যাচও তিনি নিজ বাসভবনে দেখেছেন। কোনো অবস্থাতেই নিজের সেই ‘লাকি টোটকা’ ভাঙতে চান না হাভিয়ের মিলেই।

বিশ্বজুড়ে ফুটবল সমর্থক ও খেলোয়াড়দের মধ্যে সৌভাগ্য বয়ে আনে– এমন নানা ধরনের কুসংস্কার বা আচার-অনুষ্ঠান মেনে চলার প্রবণতা রয়েছে। তবে লাতিন আমেরিকায়, বিশেষত আর্জেন্টিনায় ‘কাবালা’ নামে পরিচিত এসব আচার বা বিশ্বাসের গুরুত্ব অনেক বেশি। জাতীয় দলের প্রতি মানুষের আবেগ ও নিবিড় অনুসরণের প্রতিফলন হিসেবেই এগুলো দেখা হয়।

গতকাল (বৃহস্পতিবার) আর্জেন্টাইন প্রেসিডেন্ট মিলেইকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে নিউজার্সিতে বসে ফাইনাল দেখবেন কি না। জবাবে মিলেই বলেন, ‘কোনোভাবেই না।’ বুয়েনস আয়ার্সের স্থানীয় রেডিও স্টেশন এল অবজারভাদর–কে তিনি বলেন, ‘আমি সব ম্যাচের মতো এবারও অলিভোস (প্রেসিডেন্টের সরকারি বাসভবন) থেকেই খেলা দেখব।’

নির্দিষ্ট কুসংস্কারের কারণেই মিলেই বাড়িতে থাকছেন কি না এমন প্রশ্নে তার জবাব, ‘এখন ঠান্ডা, কিন্তু আমি হিটার চালাই না। তাই একটি তেল কোম্পানির লোগোযুক্ত জ্যাকেট পরি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিন জ্যাকেট পরে খুব গরম লাগছিল। আমি সেটা খুলে ফেলতেই তারা আমাদের বিপক্ষে গোল করে। এরপর আবার জ্যাকেটটি পরে নিই এবং আর কখনও খুলি না।’

সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়, মিলেই’র মতো অনেক আর্জেন্টাইনেরই বিশ্বাস– দল জিততে থাকলে একই রুটিন হুবহু অনুসরণ করে যেতে হবে। কেউ প্রতিটি ম্যাচে একই পোশাক পরেন, কেউ পুরো বিশ্বকাপজুড়ে নিজের জার্সি ধোয়াও এড়িয়ে চলেন। কেউ প্রতিটি ম্যাচ একই জায়গায় বসে দেখেন। আবার কেউ কেউ বিশ্বাস করেন, আর্জেন্টিনা গোল করার সময় যদি তারা বাথরুমে থাকেন, তাহলে পরের ম্যাচগুলোও তাদের খেলা না দেখাই উচিত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

অদ্ভুত কারণে বিশ্বকাপ ফাইনাল দেখতে যাবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আপডেট টাইম : 06:18:56 pm, Friday, 17 July 2026