Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বিশ্বাস করি, আবার ব্রাজিল ফিরবে : পলাশ

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:51:20 pm, Friday, 17 July 2026
  • 69 বার

আমার ডেক্স:ফুটবলে ব্রাজিলের সমর্থক জিয়াউল হক পলাশ। প্রতি বিশ্বকাপেই প্রিয় দলকে নিয়ে মেতে থাকেন এ নির্মাতা-অভিনেতা। এবারও ছিলেন সরব। তবে তার পছন্দের দলটি নকআউট পর্বেই ছিটকে পড়েছে। তাই বলে হতাশ নন পলাশ। বরং নতুন দিনের আশায় বুক বাঁধছেন।

শুক্রবার (১৭ জুলাই) ব্রাজিলের একটি জার্সি পরে ছবি দিয়েছেন পলাশ। সেটার সঙ্গেই দলটির প্রতি নিজের আবেগের কিছুটা প্রকাশ করলেন তিনি। পলাশ লেখেন, ‘আমার কাছে ব্রাজিল শুধু একটা দল নয়, এটা শৈশবের আবেগ, অসংখ্য স্মৃতি আর হৃদয়ের একটা অংশ। আমি বিশ্বাস করি, আবার ব্রাজিল ফিরবে। ফিরে আসবে সেই হারানো গৌরব, ঐতিহ্য আর ইতিহাস নিয়ে। ফিরতেই হবে! কেবল তা সময়ের অপেক্ষা।’

বর্তমানে দুঃসময় পার করছে ব্রাজিল ও তার সমর্থকরা। বারবার ব্যর্থতার দায় কাঁধে নিয়ে তবু নতুন প্রত্যাশার জাল বুনতে হচ্ছে। পলাশেরও প্রত্যাশা, একদিন ব্রাজিল চিরচেনা গৌরবে ফিরে সব হতাশা দূর করে দেবে। তার ভাষ্য, ‘সেই দিন আমরা আবার হাসব। আমাদের অশ্রুসিক্ত চোখের প্রতিদান ব্রাজিল দেবে! সে দিন আনন্দে হয়তো কেঁদে কেঁদে এসব দিনের কথা ভাববো!’

সবশেষে নিজেকে চিরকালীন ব্রাজিল ভক্ত হিসেবে উল্লেখ করেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেতা।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর ফুটবল স্পেশাল পর্বের একটি পোস্টার
এদিকে পলাশ অভিনীত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজন চলছে এখন। গতকাল বঙ্গতে এসেছে এর বিশেষ চ্যাপ্টার। যেখানে ব্রাজিল বনাম আর্জেন্টিনার দ্বৈরথে মুখোমুখি নাটকের শিল্পীরা। ফুটবল মাঠের উত্তেজনা ঢুকে পড়েছে তাদের নাটকের গল্পেও।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বিশ্বাস করি, আবার ব্রাজিল ফিরবে : পলাশ

আপডেট টাইম : 06:51:20 pm, Friday, 17 July 2026