Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে – খুলনা রেঞ্জ ডিআইজি

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:44:57 pm, Tuesday, 4 August 2026
  • 117 বার

বাগেরহাট প্রতিনিধি:খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমানের বাগেরহাট সফর উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত সাংবাদিকদের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান। সভায় তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, জননিরাপত্তা এবং পুলিশ-সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে - খুলনা রেঞ্জ ডিআইজি
ডিআইজি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং সামাজিক অপরাধ প্রতিরোধে গণসচেতনতা তৈরিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন আমাদের কোন
পুলিশের সদস্য যদি মাদকের সাঙ্গে জড়িত থাকে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে ডোব টেষ্ট করে সর্বোচ্চ ব্যবস্থা নিবো

এর আগে একই দিনে বাগেরহাট নতুন পুলিশ লাইন্স প্রাঙ্গণে “সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ২০০টি গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বাগেরহাট জেলার পুলিশ সুপার হাসান মোঃ নাছের রিকাবদার-এর নেতৃত্বে জেলার বিভিন্ন ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ডিআইজি আশা প্রকাশ করেন, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তেমনি পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টা বাগেরহাটে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে – খুলনা রেঞ্জ ডিআইজি

আপডেট টাইম : 07:44:57 pm, Tuesday, 4 August 2026