Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
পুড়ল ৮ মোটরসাইকেল, আতঙ্কে রোগী-স্বজন; অল্পের জন্য রক্ষা হাসপাতাল ভবন

অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে বাগেরহাট সদর হাসপাতালে আগুন

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:37:30 pm, Tuesday, 11 August 2026
  • 39 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট:
বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে একটি অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১২টার পর হাসপাতালের প্রধান গেটের কাছে এ ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সে আগুন লাগার পর তা দ্রুত পাশে থাকা মোটরসাইকেলগুলোতে ছড়িয়ে পড়ে। এতে হাসপাতালের গেটে রাখা আটটি মোটরসাইকেল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে হাসপাতালটি। এ ঘটনায় কোনো রোগী, চিকিৎসক কিংবা হাসপাতালের কর্মীর হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হাসপাতাল চত্বরে থাকা একটি অ্যাম্বুলেন্স থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে যায়। পরে আগুন পাশের মোটরসাইকেলগুলোতে ছড়িয়ে পড়লে সেগুলোতে আগুন ধরে যায়। এ সময় হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও স্বজনদের মধ্যে দেখা দেয় উৎকণ্ঠা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা। বাগেরহাট ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সাইদুরজ্জামান বলেন, “দুপুর ১২টার পর আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার ১৫ মিনিটের মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।”
হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, “অ্যাম্বুলেন্স থেকে আগুনের সূত্রপাত হয়ে হাসপাতালের গেটে থাকা আটটি মোটরসাইকেল পুড়ে গেছে। এর মধ্যে হাসপাতালের স্টাফদের মোটরসাইকেলও রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে এ ঘটনায় রোগীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাদ। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অগ্নিকাণ্ডের বিষয়ে খোঁজখবর নেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেল। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় হাসপাতালের মূল ভবন ও রোগীদের বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তবে কী কারণে অ্যাম্বুলেন্সের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছে এবং অগ্নিকাণ্ডে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর জানা যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

পুড়ল ৮ মোটরসাইকেল, আতঙ্কে রোগী-স্বজন; অল্পের জন্য রক্ষা হাসপাতাল ভবন

অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে বাগেরহাট সদর হাসপাতালে আগুন

আপডেট টাইম : 09:37:30 pm, Tuesday, 11 August 2026