Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
আদালতের আদেশ অমান্য

বাগেরহাটে মায়ের নামে কেনা জমি দখলের চেষ্টা, ছেলের সংবাদ সম্মেলন

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:23:33 pm, Thursday, 13 August 2026
  • 31 বার

oplus_0

বাগেরহাট প্রতিনিধি:মায়ের নামে দলিলকৃত ১ একর ৮৩ শতক জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ এলাকায়। জমি দখলের চেষ্টা, গাছ কাটতে বাধা, ভয়ভীতি, প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ এনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন জমির দাবিদার মো. আব্দুল কুদ্দুস শেখ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

কুদ্দুস শেখ জানান, তার মায়ের নামে ৭৮৫/৮৮ নম্বর দলিলে ক্রয় করা ১ একর ৮৩ শতক জমি নিয়ে প্রতিপক্ষ শিবনাথ ঘোষ, বিশ্বনাথ ঘোষ, সুব্রত ঘোষ, দিপা ঘোষ ও রত্না ঘোষের সঙ্গে বিরোধ চলছে। এ বিষয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের আদেশ তার মায়ের পক্ষে থাকার পরও প্রতিপক্ষরা তা মানছেন না বলে অভিযোগ করেন তিনি।
তার অভিযোগ, জমিতে গেলে প্রতিপক্ষরা তাকে ভয়ভীতি দেখান এবং জমির গাছ কাটতেও বাধা দেন। আদালতের আদেশের কথা জানালে তাকে প্রাণনাশ ও লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এর আগে এ ঘটনায় ফকিরহাট থানায় জিআর ১০১/২৪ নম্বর মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে কুদ্দুস শেখ আরও অভিযোগ করেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। ওই সময় তার বিরুদ্ধে পাঁচটি নাশকতার মামলা দেওয়া হয় এবং তিনি কারাভোগ করেন বলে দাবি করেন। একই সময়ে স্থানীয় প্রভাবশালী ফকিরহাট উপজেলা সাবেক চেয়ারম্যান স্বপন দাশের নেতৃত্বে বিভিন্ন সম্পদ দখল ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

কুদ্দুস শেখ বলেন, বর্তমানে তার মায়ের নামে থাকা সম্পত্তি নিয়েও একই ধরনের চাপ ও হয়রানি করা হচ্ছে। তিনি অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে শেখ খাইরুজ্জামান লাভলা, শেখ শহিদুল ইসলাম ও শেখ পলাশ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

আদালতের আদেশ অমান্য

বাগেরহাটে মায়ের নামে কেনা জমি দখলের চেষ্টা, ছেলের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : 07:23:33 pm, Thursday, 13 August 2026