Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে এনডিবির সমর্থন, কর্নেল অলির প্রার্থিতার বিরোধিতা

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:34:03 pm, Thursday, 13 August 2026
  • 40 বার

সোনিয়া দেওয়ান, বিশেষ প্রতিনিধি:বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দেশে আবারও রাষ্ট্রপতি পদে ভোটের আবহ তৈরি হলো।এদিকে, দেশের রাজনীতিতে গ্রহণযোগ্য, সৎ ও প্রাজ্ঞ রাজনীতিক হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায় রাজনৈতিক দল ‘নতুনধারা বাংলাদেশ এনডিবি’।বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এনডিবির প্রেসিডিয়াম সদস্য ও ভারপ্রাপ্ত মহাসচিব কাজি মুন্নি আলম এবং যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা এ মতামত ব্যক্ত করেন।বিবৃতিতে কাজি মুন্নি আলম উল্লেখ করেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতাকে জাতীয় অস্তিত্ব ও পরিচয়ের মূল ভিত্তি হিসেবে তুলে ধরেছেন। তিনি প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছেন এবং ৭১-এর বিরোধীতাকারী শক্তি জামায়াত-শিবিরের বিরুদ্ধে রাজনৈতিক ও আদর্শগতভাবে সোচ্চার থেকেছেন।
তিনি আরও বলেন, এনডিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী ও সিনিয়র মহাসচিব শান্তা ফারজানার নেতৃত্বে দলটি প্রতিষ্ঠার পর থেকে ৭১-এর চেতনার পক্ষে কথা বলে আসছে। মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী ও তাদের সহযোগী শক্তির বিরুদ্ধে ধারাবাহিক অবস্থান থেকে ১১-দলীয় ঐক্যের পক্ষে কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণার কড়া বিরোধিতা জানান তিনি।যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা বলেন, “দেশের এই চরম সংকটময় মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো সৎ, সাহসী, বিচক্ষণ ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন যোগ্য দেশপ্রেমিককেই আমরা পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে প্রত্যাশা করি।”উল্লেখ্য, ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের সভাকক্ষে রাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিবৃতিতে আরও জানানো হয়, জামায়াত-শিবিরের ষড়যন্ত্র ও হামলার শিকার হওয়ার পর শাহবাগ থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী মামলায় এনডিবির সিনিয়র মহাসচিব শান্তা ফারজানা বর্তমানে কারাগারে রয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে এনডিবির সমর্থন, কর্নেল অলির প্রার্থিতার বিরোধিতা

আপডেট টাইম : 07:34:03 pm, Thursday, 13 August 2026