Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:41:03 am, Saturday, 15 August 2026
  • 61 বার

বাগেরহাট প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাদ আসর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শহরের স্বাধীনতা উদ্যানে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপির সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ শমসের আলী মোহনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য এস এম মুজিবুর রহমান।
এসময়, আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, ঢাকা পরিবহন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো মশিউর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক,হাদিউজ্জামান হিরো,জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক উদ্দিন মোল্লা সুজন,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত,ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেল প্রমুখ।
বক্তারা গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন। তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের সফলতা কামনা করেন বক্তরা।
আলোচনা সভা শেষে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা সিদ্দিকুর রহমান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট টাইম : 11:41:03 am, Saturday, 15 August 2026