Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বেগম জিয়াকে স্লো-পয়জনিং করা হয়েছে, তদন্ত করা দরকার: রিজভী

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:49:19 pm, Sunday, 16 August 2026
  • 36 বার

আমার ডেক্স:প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্লো-পয়জনিং করা হয়েছিল দাবি করে তদন্তের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রোববার (১৬ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বেহেশতের সমস্ত কিছু যেন বেগম খালেদা জিয়ার কাছে পৌঁছায়। প্রতিটা মূহূর্ত তিনি মানুষের স্বপক্ষে কথা বলে গেছেন। ১/১১ এর সময়ে চিকিৎসার জন্য বাইরে যান ফ্যাসিস্ট হাসিনা। কিন্তু খালেদা জিয়াকে তিনি সেই সুযোগ দেননি। তাকে স্লো পয়জন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করা দরকার। রোগে-শোকে ভুগতে ভুগতে তার জীবনাবসান হলো।

তিনি বলেন, বেগম জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। কথা ও কাজের মধ্যে অভূতপূর্ব মিল রয়েছে তা তিনি প্রমাণ করেছেন তার রাজনৈতিক জীবনে। ফারাক্কার পানির জন্য তিনি জাতিসংঘে গিয়েছেন। কণ্ঠকে কখনো দুর্বল করেননি। মার্কিন যুক্তরাষ্ট্রে সফরের সময় প্রথম তিনি অনুরোধ করেছিলেন রোহিঙ্গাদের জন্য একটি ফোরাম গঠন করার।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, বেগম খালেদা জিয়ার দুই রেজিমে নারীদের ক্ষমতায়নের জন্য যে পদক্ষেপগুলো নিয়েছে তা ছিল দুর্দান্ত। কিন্তু এরপর যা হয়েছে সব ছিল চক্রান্ত। স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে বেগম জিয়া কখনো আপস করেননি। যখন তার বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র হয়েছে, আমরা আন্দোলনে নামতে চেয়েছি, কিন্তু তিনি বলেছেন, আন্দোলনের জন্য প্রস্তুতি নাও, কিন্তু আমরা আইনি লড়াই করবো। আইনের প্রক্রিয়া থেকে তিনি বিচ্যুত হননি। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারাগারে পাঠানো হয়েছিল।

রিজভী বলেন, লাখ লাখ মানুষের উপস্থিতিতে জানাজা বলে দিয়েছে, এটিই হচ্ছেন বেগম খালেদা জিয়া। যাকে নিয়ে ছোট পরিসরে বলা সম্ভব নয়। গোটা পৃথিবীকে তিনি ছায়া দিয়ে রাখতে চেয়েছেন। জাতি কখনো তার অবদান ভুলবে না। রাষ্ট্রে, সমাজে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে পারলেই বেগম জিয়াকে সম্মান জানানো হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বেগম জিয়াকে স্লো-পয়জনিং করা হয়েছে, তদন্ত করা দরকার: রিজভী

আপডেট টাইম : 07:49:19 pm, Sunday, 16 August 2026