Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

পুলিশের অভিযানে আইএমইআই পরিবর্তনকৃত ৫৯ মোবাইল ফোন উদ্ধার, আটক ৪

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:54:05 pm, Tuesday, 25 August 2026
  • 84 বার

বাগেরহাট জেলা প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাট থেকে আইএমইআই পরিবর্তনকৃত ৫৯ চোরাই মুঠোফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার ( ২৪ আগস্ট) দিবাগত রাত ৯ টা ৪০ মিনিটে রেজাউল রহমান পলাশ ও পুষ্প টেলিকম নামক মোবাইলের দোকানে অভিযান চালিয়ে ৫৯ টি আইএমইআই পরিবর্তনকৃত মোবাইল ফোন ও চারজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।

আটকৃতরা হলেন, ফকিরহাটের, পাগলা শ্যামনগর গ্রামের শেখ সিদ্দিকুর রহমানের ছেলে, রেজাউর রহমান পলাশ (৩৪), বাগেরহাটের আতাইকাঠির, আক্কেল আলী শেখ এট ছেলে, মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম (২৬), রূপসা থানার ৮ নং ওয়ার্ডের ঘাটভোগ গ্রামের চৈতন্য সাহার ছেলে, চন্দন সাহা (৩০) ও ভট্ট বালিয়াঘাটার মো: জাহাঙ্গীর খান এর ছেলে মো: হুছাইন খান।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রতিটি মুঠোফোনের একটি ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি(আইএমইআই) নাম্বার থাকে। যে নাম্বার দিয়ে ওই মুঠোফোন শনাক্ত করা হয়। কিন্তু এই চোর চক্রের সদস্যরা সেসব নাম্বার পরিবর্তন করে ফেলে। মুঠোফোন উদ্ধারের সময় চোর চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। এদের সাথে জড়িত আরও ৩ জন পালিয়ে যায়। আটক ও পলাতক সবার বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে গ্রেপ্তারে অভিযান চলছে। প্রকৃত মালিকদের কাছে মুঠোফোন ফিরিয়ে দিতে প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

পুলিশের অভিযানে আইএমইআই পরিবর্তনকৃত ৫৯ মোবাইল ফোন উদ্ধার, আটক ৪

আপডেট টাইম : 01:54:05 pm, Tuesday, 25 August 2026