কামরুজ্জামান শিমুল বাগেরহাট:বাগেরহাটের ডেমা কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এ ঘটনায় বিদ্যালয়ে উৎসবের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক বৃন্দ এবং শিক্ষার্থীগণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বৃত্তিপ্রাপ্তরা হলেন- তায়েবা মোবাশ্বিরা, তাহমিদ হাসান, রাফিজুল ইসলাম এবং রায়হান শেখ। বিদ্যালয়টি এবছর ডেমা ইউনিয়নের মধ্যে মডেল বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে।
অপরদিকে আজ দুপুরে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। হামদ নাত ও কোরআন তেলাওয়াত কারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। মোনাজাত শেষে আগত মেহমান শিক্ষক-শিক্ষিকা অভিভাবক এবং সকল শিক্ষার্থীদের মাঝে সুস্বাদু খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবুল কালাম আজাদ বুলু, কামরুজ্জামান শিমুল, শেখ মহিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিলা নাসরিন, ইউনিয়ন বিএনপি নেতা অহিদুজ্জামান বাদশা, মোহাম্মদ রাজিব তরফদার, সোহেল তরফদার, তোফাজ্জেল হোসেন মুকো, নীল্লুর রহমান, জাকারিয়া সোহাগ, শেখ জাকির হোসেন, মল্লিক জুলফিকার আলী, রকিবুল ইসলাম পান্না, হাসান মল্লিক, কুদ্দুস সরদার, আব্দুল হাকিম সরকার, সর্দার সোহরাব হোসেন, মোতালেব তরফদার, মাকরুব তরফদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
Md.Liton 











