বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে বিকাশ ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) সানি জাবির বাধনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩ লক্ষ টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর হেরেমের মোড় থেকে ভদ্রপাড়া খেয়াঘাটের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিকাশের ডিস্ট্রিবিউটর জাবেদ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবীর কুদরতী।
তিনি বলেন, সানি জাবির বাধন বাগেরহাট নাগেরবাজার এলাকার একটি বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানে ডিএসও পদে কাজ করেন। সকাল সাড়ে ১০টার দিকে ব্যগে ৩ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন তিনি। পরে সকাল আনুমানিক ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর হেরেমের মোড় থেকে ভদ্রপাড়া খেয়াঘাটের মাঝামাঝি স্থানে পৌছালে ৩টি মোটরসাইকেলযোগে অজ্ঞাতনামা ৬জন যুবক ডিএসও সানি জাবির বাধনের গতিরোধ করে। তারা সানি জাবির বাধনকে ভয় ভয় দেখিয়ে তার ব্যাগে থাকা ৩ লক্ষ টাকা, সানির পকেটে থাকা ২ হাজার টাকা, একটি মুঠোফোন নিয়ে দ্রুত চলে যায়। সানি জাবির বাধনের চালানো মোটরসাইকেলটির চাবি পুকুরে ফেলে চলে যায়।
সানি জাবির বাধন বলেন, “বৈটপুর হেরেমের মোড় থেকে ভদ্রপাড়া খেয়াঘাটে যাওয়ার মাঝামাঝি পথে একটু ফাঁকা জায়গায় তিনটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা ৬ জন ব্যক্তি তিনটা গাড়িতে আসে। গাড়িগুলো আমাকে ঘিরে ফেলে।আমার ব্যাগ ছিনিয়ে নেয়। আমার মুঠোফোন ও পকেটে থাকা টাকাও নিয়ে যায়। গাড়ির চাবি নিয়ে স্থানীয় একটি পুকুরে ফেলে দেয়।”
সানি আরও বলেন, মোটরসাইকেলে থাকা ছিনতাইকারদের মধ্যে ৩ জন হেলমেট পড়া ছিল। আর তিনজনের মুখ খোলা থাকলেও, তিনি তাদের চিনতে পারেনি।
বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, ঘটনাস্থলের আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে। আশা করছি খুব দ্রুতই ছিনতাইয়ের সাথে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে বিকাশকর্মীর ৩ লাখ টাকা ছিনতাই
-
Md.Liton - আপডেট টাইম : 06:22:05 pm, Thursday, 3 September 2026
- 66 বার
জনপ্রিয় সংবাদ











