Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:15:59 pm, Thursday, 3 September 2026
  • 55 বার

আমার ডেস্ক:অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে দায়ের করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় অভিযোগের সত্যতা পাওয়া যায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এমন প্রতিবেদন জমা দেওয়ার পর তার বিরুদ্ধে নারাজি আবেদন করেছেন মামলার বাদীপক্ষ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শুভ্র সিনহা রায় রনি এ আবেদন দাখিল করেন।

শুনানি শেষে আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, আদালত মামলার বাদী এবং তিনজন সাক্ষীকে আগামী ২০ অক্টোবর উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। ওইদিন নারাজি আবেদনের ওপর বিস্তারিত শুনানি অনুষ্ঠিত হবে।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৭ নভেম্বর সানায়া চৌধুরী ঢাকার আদালতে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দেয় পিবিআইকে।

অভিযোগে বলা হয়, রাজধানীর গুলশানের ১২৭ নম্বর সড়কে অবস্থিত নিজের ফ্যাশন হাউস ও স্টুডিও থেকে ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি তানজিন তিশার কাছে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা আর ফেরত দেওয়া হয়নি।

বাদীপক্ষের দাবি, ১৫ ডিসেম্বর মেসেঞ্জারে শাড়ি ফেরত চাইলে তানজিন তিশা তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। পরে ২০২৫ সালের ১৩ ও ১৮ মার্চ দুটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা হলেও শাড়িটি ফেরত পাওয়া যায়নি।

মামলায় আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১০ নভেম্বর মেসেঞ্জার কলে তানজিন তিশা মামলা করার পাশাপাশি সামাজিকভাবে হেয় করার হুমকি দেন। এ ঘটনায় ১২ নভেম্বর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন সানায়া চৌধুরী।

তদন্ত শেষে চলতি বছরের ২৫ মে পিবিআইয়ের উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, তানজিন তিশার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা তদন্তে পাওয়া যায়নি। তবে সেই প্রতিবেদনের বিরোধিতা করে এখন আদালতে নারাজি আবেদন করেছেন মামলার বাদীপক্ষ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

আপডেট টাইম : 08:15:59 pm, Thursday, 3 September 2026