Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিক দেখতে চাই না, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:55:15 pm, Sunday, 27 September 2026
  • 87 বার

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা:পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম বলেছেন, রামপালের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমি আর প্লাস্টিক-পলিথিন দেখতে চাই না। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই প্লাস্টিক-পলিথিন বিরোধী কার্যক্রম শুরু করতে হবে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার রামপালের শরাফপুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিক দেখতে চাই না, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম আরো বলেন, পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, এখান থেকেই শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে। প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশ দূষণ রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি, ওসি শেখ রাজিব আল রশিদ।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে এবং শরাফপুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রতিমন্ত্রী মাদরাসা প্রাঙ্গণে ২ টি আম গাছের চারা রোপন করে। একই দিনে রামপাল উপজেলা প্রশাসনের সকল পর্যয়ের কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে মিলিত হন। ওই সময় সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া, আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে সম্মিলিতভাবে সঠিকভাবে দায়িত্ব পালন এবং যে কোন অপ্রতিকার ঘটনা যাতে না ঘটতে পারে সেদিকে সজাগ থাকার নির্দেশনা প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিক দেখতে চাই না, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

আপডেট টাইম : 05:55:15 pm, Sunday, 27 September 2026