Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে বিএনপি নেতা আলাপের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:39:47 pm, Sunday, 27 September 2026
  • 202 বার

বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটে বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপের শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে শহরের জেলা পরিষদের অডিটরিয়ামে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সমশের আলী মোহন বলেন, দলীয় সহযোদ্ধা খাদেম নিয়ামুল নাসির আলাপ দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর অসুস্থতা দলীয় নেতাকর্মীদের জন্য কষ্টের হলেও সবাই আশাবাদী, তিনি দ্রুত সম্পুর্ণ সুস্থ হয়ে আবার রাজপথে নেতৃত্ব দেবেন।

সাবেক সভাপতি এমএ সালাম বলেন, এই দোয়া মাহফিল শুধু একজন নেতার সুস্থতা কামনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি দলীয় নেতাকর্মীদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সংগ্রামের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আলাপের ভূমিকা অপরিসীম উল্লেখ করে তিনি মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

দোয়া মাহফিলে জেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব শেখ মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাদিউজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক,পৌর বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ ওবাইদুল ইসলাম জুয়েল,জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, সাধারন সম্পাদক নিয়ামুর কবির রাহুল, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত, সদস্য সচিব ডালিম ফকির, শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, মহিলাদলের সভাপতি শাহিদা আক্তার, সাধারণ সম্পাদক নারগীস আক্তার ইভা, জাসাসের সাধারন সম্পাদক নারগীস আক্তার লুনাসহ জেলা পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন |
এছাড়াও থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে খাদেম নিয়ামুল নাসির আলাপের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে বিএনপি নেতা আলাপের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : 06:39:47 pm, Sunday, 27 September 2026