Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

সুন্দরবনে জাহাজের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:21:54 pm, Saturday, 3 October 2026
  • 40 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট:পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে কয়লাবাহী লাইটার জাহাজ একটি জেলে নৌকাকে সজোরে ধাক্কা দেয় । শনিবার (৩ অক্টোবর) দুপুরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোস্তফা পিরোজপুরের কাউখালী উপজেলার শয়না গ্রামের অজেদ মাঝির ছেলে।

নৌ পুলিশ ও জীবিত উদ্ধার হওয়া জেলেরা জানান, গত শুক্রবার আনুমানিক দুপুর ১টায় চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া ও ভদ্রা নদীর মধ্যবর্তী চাওলা বগীর মুখে একটি অজ্ঞাতনামা কয়লাবাহী লাইটার জাহাজ একটি জেলে নৌকাকে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়ে মোস্তফা মাঝি নদীতে পড়ে নিখোঁজ হন। পরবর্তীতে শনিবার দুপুরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনাকবলিত নৌকায় থাকা অপর দুই জেলে শুকুর আমিন ও সানাউল্লাহ সানি সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন।

চাঁদপাই নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান জানান, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুন্দরবনে জাহাজের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : 06:21:54 pm, Saturday, 3 October 2026