Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ার প্রত্যয় – প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:27:01 pm, Saturday, 10 October 2026
  • 91 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের রামপালে বিনামূল্যে ১০০ জন রোগীকে ক্যান্সার চিকিৎসার প্রতিশ্রুতি দিয়ে অঞ্চলটিতে একটি বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি। শনিবার (১০ অক্টোবর ২০২৬) রামপালের ঝনঝনিয়ায় অবস্থিত ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর কনফারেন্স রুমে আয়োজিত ক্যান্সার স্ক্রীনিং ও মূল্যায়ন সেবা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ সেলিম রেজা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ এস এম মাহবুব হক,সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ,পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান,রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী,সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল সহ প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, “ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ, তবে প্রাথমিক পর্যায়ে এটি শনাক্ত করা গেলে সঠিক চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। আমাদের লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বিশ্বমানের আধুনিক ক্যান্সার চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। প্রাথমিক পদক্ষেপে আমরা রামপালের ১০০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে ক্যান্সার চিকিৎসা প্রদান করব। ভবিষ্যতে এই রামপালের মাটিতেই যেন একটি পূর্ণাঙ্গ ও আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল গড়ে ওঠে, সে লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা সমন্বিতভাবে কাজ করব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এবং পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে ক্যান্সার স্ক্রীনিং ও প্রাথমিক শনাক্তকরণ সেবাকে পৌঁছে দেওয়া বর্তমান সময়ে অত্যন্ত জরুরি। রামপালে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার এই রূপকল্প ও মানবিক উদ্যোগ বাগেরহাটসহ সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্বাস্থ্যসেবা খাতে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করবে।
অনুষ্ঠানে বক্তারা তৃণমূল পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণ (স্ক্রীনিং) ও মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং রামপালে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা সুবিধা কেন্দ্র গড়ে তোলার এই উদ্যোগকে স্বাগত জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ার প্রত্যয় – প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

আপডেট টাইম : 04:27:01 pm, Saturday, 10 October 2026