Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাট পৌরসভায় ‘ফ্যামিলি কার্ড’ জরিপ কার্যক্রম-২০২৬

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:40:18 pm, Monday, 12 October 2026
  • 125 বার

বাগেরহাট প্রতিনিধিঃসমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সারা দেশের মতো বাগেরহাট পৌরসভাতেও পরিবারভিত্তিক আর্থসামাজিক তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় বাগেরহাট শহর সমাজসেবা কার্যালয়ে একটি অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সমাজসেবা কর্মকর্তা, পরিসংখ্যান বিভাগ, মহিলা বিষয়ক অধিদপ্তর, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাগেরহাট পৌরসভার ফ্যামিলি কার্ড কার্যক্রম উপলক্ষে প্রেস কনফারেন্স

শহর সমাজসেবা কার্যালয়, বাগেরহাটের বাস্তবায়নে পৌরসভার ৯টি ওয়ার্ডে এ জরিপ পরিচালনা করা হবে। এতে ৫৮ হাজার ৯৭৫ জন জনসংখ্যার বিপরীতে ১৫ হাজার ৪৮৫টি পরিবার বা খানার তথ্য সংগ্রহের পরিকল্পনা রয়েছে। জরিপ কার্যক্রম পরিচালনার জন্য ২৫ জন তথ্য সংগ্রহকারী ও তিনজন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা এস এম নাজমুল সাকিব, বাগেরহাট সদর থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম শেখ, বাগেরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল মাসুম, পরিসংখ্যান বিভাগের সহকারী কর্মকর্তা মোল্লা আবুল, মহিলা বিষয়ক অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার শারমিন আক্তার, বাগেরহাট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, নির্বাহী সদস্য মোল্লা আব্দুর রব, দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক শেখ মিরানুরজ্জামান এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মুহিতুজ্জামান (দুলাল)সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

এ জরিপের মাধ্যমে পৌর এলাকার পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়নে প্রয়োজনীয় তথ্যভান্ডার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পরিবারগুলোর আর্থসামাজিক অবস্থা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাট পৌরসভায় ‘ফ্যামিলি কার্ড’ জরিপ কার্যক্রম-২০২৬

আপডেট টাইম : 06:40:18 pm, Monday, 12 October 2026