মোংলা প্রতিনিধি:সুন্দরবন সহ মোংলা বন্দর পরিদর্শন ও শুভাগমন উপলক্ষে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান সরকার প্রধাণ তারেক রহমানকে এক নজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে মোংলায় নেতাকর্মী ও সাধারণ জনতার ঢল নেমেছে। ২২ অক্টোবর, ২০২৬, বুধবার সকালে মোংলা পোর্ট এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, মোংলা পৌর ও বাগেরহাটের উপজেলা শাখার উদ্যোগে নেতাকর্মীরা শুভেচ্ছা ব্যানার নিয়ে সড়কে অবস্থান নেন।
এসময় ব্যানারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বর্তমান দলীয় প্রধাণ তারেক রহমানের ছবি সংবলিত ব্যানারে লেখা ছিল “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মাননীয় চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর মোংলায় শুভাগমনে শুভেচ্ছা ও অভিনন্দন।” মোংলা পৌরসভা ও বাগেরহাটের ৯টি উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
মোংলা পৌর বিএনপি সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মাহবুবুর রহমান মানিক বলেন, দেশের অন্যতম অর্থনৈতিক চালিকাশক্তি দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা বন্দরে জনাব তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বন্দরের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি দিকনির্দেশনা দেবেন বলে তারা আশা প্রকাশ করেন।
বন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তার আগমনকে ঘিরে মোংলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
Md.Liton 









