Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:30:24 pm, Wednesday, 28 October 2026
  • 39 বার

আমার ডেক্স:রাশিয়াকে বিশ্বমঞ্চ থেকে বিচ্ছিন্ন করার পশ্চিমা সব প্রচেষ্টা সম্পূর্ণ শোচনীয়ভাবে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তার মতে, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের এই বিচ্ছিন্নকরণের নীতিটি বর্তমানে হাস্যকর ক্যারিক্যাচারে পরিণত হয়েছে।

স্পুতনিক রেডিওর এক সম্প্রচারে অংশ নিয়ে মারিয়া জাখারোভা এই মন্তব্য করেন। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো নিজেদেরই হাসির খোরাক করে তুলছে। রাশিয়াকে কোণঠাসা করার তাদের সমস্ত পরিকল্পনা ইতোমধ্যে ব্যর্থ হয়েছে। তারা এখন নিজেদের মধ্যেই ঝগড়ায় জড়িয়ে পড়েছে; কে কাকে ফোন করেছে, তা নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যকার সাম্প্রতিক বিবাদই এর বড় প্রমাণ। রাশিয়ার তথাকথিত এই বিচ্ছিন্নকরণকে পশ্চিমাদের জন্য একটি সম্পূর্ণ বিপর্যয় হিসেবে উল্লেখ করে তিনি জানান, এটি তাদের নীতিরই একটি ব্যঙ্গচিত্র মাত্র।

এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সাম্প্রতিক টেলিফোন সংলাপ নিয়ে ইউরোপের দেশগুলোর ভেতরে চলা বাকবিতণ্ডার প্রসঙ্গও টেনে আনেন রুশ এই কূটনীতিক।

পাশাপাশি, আফ্রিকান প্রতিনিধিদের মস্কোয় অনুষ্ঠিত হতে যাওয়া রাশিয়া-অফ্রিকা সম্মেলনে অংশ নেওয়া থেকে বিরত রাখতে পশ্চিমা কর্মকর্তাদের বিভিন্ন চেষ্টার তীব্র সমালোচনা করেন জাখারোভা। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর এই অপচেষ্টার দিকে আজ পুরো বিশ্ব ঘৃণাভরে তাকিয়ে দেখছে। তারা এখনো পাগলের মতো ছুটোছুটি করছে, মানুষের হাত ধরে টেনে ধরে ভিক্ষার মতো মিনতি করছে, ‌‘দয়া করে সেখানে যাবেন না।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

আপডেট টাইম : 05:30:24 pm, Wednesday, 28 October 2026